,

বাঞ্ছারামপুর সরকারী রাস্তার মাঝে ৮ বছর যাবত ইরি ব্লকের ড্রেন-চলাচল ব্যাহত

clip_image002এম এ আউয়াল :  ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা তিতাস নদীর উত্তর পাড়ে দুর্গারামপুর সমবায় সমিতি পরিচালিত ইরি স্কীমের ড্রেনটি রাস্তার মাঝে হওয়ার কারনে অত্র এলাকার জনসাধারনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে । পার্শ্ববতী আছাদনগন,ভিটি ঝগড়ারচর,বাঞ্ছারামপুর ছলিমাবাদ,মীরপুর,নিলখি গ্রামের লোকজন প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে । রাস্তা নির্মাণ করার পরও ড্রেনটি ভরাট না করায় উক্ত রাস্তা দিয়ে রিক্সা,টেম্পু,মোটর সাইকেল চলাচল করতে পারছেনা । এ ব্যাপারে কথা হয় দুর্গারামপুর সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল কাশেমের সাথে, তিনি বলেন ইরি ব্লকের এ ড্রেনটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয় ,রাস্তা করা হয়েছে প্রায় ৮বছর হয়েছে । এ ড্রেন দিয়ে তিতাস নদী হতে প্রায় ২’শ কানি জমিতে পানি দেয়া হয় । চলাচলে অসুবিধার কথা জানতে চাইলে তিনি বলেন ,যাতায়তের সুবিধার জন্য আমরা এটা ভরাট করে বিকল্প ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছি । এলজিইডি এ রাস্তার মধ্যে ড্রেন করে দীর্ঘ দিন যাবত ইরি জমিতে পানি দিচ্ছে সমিতির লোকজন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা