,

দেশে একটা পরিবর্তন দরকার : এরশাদ

photo-1465923736নিউজ ডেস্ক : গুম, খুন, হানাহানি আর নৈরাজ্য থেকে থেকে পরিত্রাণ পেতে দেশের মানুষ এখন বাইরের দেশের সহযোগিতা চাইছে। এটি অত্যন্ত লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এরশাদ এমন মন্তব্য করেন।

এরশাদ দাবি করেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

এরশাদ বলেন, দলের নতুন কমিটি গঠনের কাজ চলছে। আর এতে ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীদেরই জায়গা হবে।

ইফতারের আগে দোয়ায় দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

এরশাদ বলেন, ‘এখানের নাগরিকরা অন্য দেশের সাহায্য চায় আমাদের দেশের নৈরাজ্য দূর করার জন্য। এর চেয়ে লজ্জার কী হতে পারে। বন্দুকযুদ্ধে প্রতিদিন মানুষ নিহত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। অতএব, একটা পরিবর্তন দরকার। পরিবর্তন করতে পারে কে এখন? অন্য কোনো দল এখানে নাই এখন আর। একমাত্র জাতীয় পার্টি। অতীতের সব গ্লানি ভুলে গিয়ে, সব ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা