,

‘আমি মোস্তাফিজ, মুস্তাফিজ নয়’

Mustafizurস্পোর্টস ডেস্ক : শুরু থেকেই এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান হিসাবেই পরিচিতি। ইংরেজি বানানও তাই। গোটা ক্রিকেট বিশ্বে তার পরিচয়, কাটার মাস্টার মুস্তাফিজ। আইপিএলে গিয়ে নামটা ছোট হয়ে পরিচিত পেয়েছে ‘দ্যা ফিজ’। তবে সেই মুস্তাফিজ এবার নিজের নামের বানান নিয়েও কথা বললেন। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আলাপচারিতায় নিজের নাম প্রসঙ্গে বলেন, ‘আমি মোস্তাফিজ, মুস্তাফিজ নয়।’

ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন মোস্তাফিজ। মঙ্গলবার মিরপুরে আসেন মোহামেডান ক্লাব সতীর্থদের সঙ্গে দেখা করতে। তার ইনজুরির যে পরিস্থিতি, তাতে সহসাই মোহামেডানের হয়ে খেলা হচ্ছে না। এমনটি জানান মোস্তাফিজ। সঙ্গে চলে আসে নামের বানান প্রসঙ্গটিও। যেখানে মোস্তাফিজ বলেন, ‘আমার নাম মোস্তাফিজ। সার্টিফিকেটে বাংলায় এটাই রয়েছে।’

নামের বানান নিয়ে এমন বিড়ম্বনা মোস্তাফিজের একা নয়। আগেও হয়েছে দুই একজনের সঙ্গে। এর মধ্যে যেমন এনামুল হক বিজয়। প্রথম দিকে তার নাম লেখা হতো, আনামুল হক বিজয়। পরে তিনিই সংশোধন করে দিয়েছেন। আবার মুমিনুল হকের বেলাতেও ঘটেছিল এমনটি। প্রথমে লেখা হতে মমিনুল, পরে তিনি বলায় তা হয়ে গেছে মুমিনুল হক।

তবে মোস্তাফিজের বেলায় একটু ধন্দে লাগার মতো অবস্থা। কারণ ইংরিজেতে তার নামের বানান কিন্তু ‘MUSTAFIJUR’। সেই হিসাবে মুস্তাফিজুর হওয়াটাই সমীচিন। কিন্তু মোস্তাফিজ যখন নিজেই দাবি করেন অন্যটি, সেখানে আর যুক্তি চলে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা