,

মানুষ হত্যার দায়ে সিংহের বিচার

gujarat_gir_lion_in_cageনিউজ ডেস্ক : ভারতের গুজরাটের গির জঙ্গলে একটি মানুষখেকো সিংহ খুঁজতে ১৮টি সিংহকে আটক করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির। সম্প্রতি সিংহের হামলায় তিনজনের মৃত্যুর পর জঙ্গলের সিংহগুলোকে গণহারে আটক করা হচ্ছে।

বন কর্মকর্তারা বলছেন, পায়ের ছাপ এবং মলমূত্র পরীক্ষা করে ‘অপরাধী’ সিংহটিকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা। শনাক্ত করার পর সিংহটিকে আজীবনের জন্য চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়া হবে। অন্য সিংহগুলোকে ফের জঙ্গলে ছেড়ে দেয়া হবে।

গুজরাটের গির অভয়ারণ্য এশিয়া সিংহের একমাত্র আবাসস্থল। সম্প্রতি জঙ্গলের সীমানার বাইরে ছয়টি পৃথক সিংহের হামলা হয়েছে এবং ওই সব হামলায় তিনজন মারা গেছেন।

গুজরাটের শীর্ষ বন কর্মকর্তা জে এ খান জানান, সিংহগুলোকে গত দুই মাস ধরে আটক করে ভিন্ন ভিন্ন খাঁচায় রেখে পরীক্ষা করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে অপরাধী সিংহটিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তবে আরও কিছু পরীক্ষার জন্য অপেক্ষা করছি।

বিশেষজ্ঞরা মনে করছেন,গিরের জঙ্গলে সিংহের সংখ্যা বাড়তে থাকায় সিংহদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিচ্ছে।

গুজরাটের সাবেক প্রধান বন কর্মকর্তা গোবিন্দ প্যাটেল বিবিসিকে বলেছেন, গিরের অভয়ারণ্যে এখন ২৭০টির মতো সিংহ রয়েছে। সংখ্যা বাড়ার ফলে কিছু সিংহের দল মূল জঙ্গলের বাইরে গিয়ে থাকার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা