,

ওজন কমাতে গিয়ে হাসপাতালে ঢাকাই নায়িকা

47বিনোদন ডেস্ক : ওজন কমাতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ঢালিউড নায়িকা মারজান জেনিফারকে। গত রবিবার হঠাৎ শারীরিকভাবে দূর্বল হয়ে পড়লে জেনিফারকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার নেওয়ার পর এখন তিনি ভালো আছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা মারজান জেনিফার বলেন, ”সিনেমার জন্য আমরা নায়িকারা কতটা কষ্ট করি তা বুঝানো মুশকিল। এ কথা অনেকে বিশ্বাসও করতে চায় না। ‘মুসাফির-২’ সিনেমার জন্য আমি ডায়েট শুরু করেছি। এ জন্য এমন ডায়েট করলাম যে, পৌঁছে গেলাম হাসপাতালের বিছানায়। তবে খুশির খবর হলো ইতোমধ্যে ৫ কেজি ওজন কমিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

জেনিফারের পরবর্তী সিনেমা ‘মুসাফির-টু’। আশিকুর রহমান পরিচালিত মুসাফির সিনেমায় আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে বড়পর্দায় হাজির হন জেনিফার। সিনেমাটির সাফল্যের পর এই নির্মাতা এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘মুসাফির ২’।

শোবিজে ‘জিরো ফিগার’ ট্রেন্ডের কারণে নায়িকারা হরহামেশাই ডায়েটের উপর থাকেন। জিমে যান। অনেকে অপারেশনও করিয়ে থাকেন। আর এটা করতে গিয়ে অনেকে নিজের বিপদও ডেকে আনেন। গত বছরের কথা। ওজন কমাতে গিয়ে মাত্র একত্রিশেই চলে গেলেন ভারতের হায়দরাবাদের জনপ্রিয় তেলুগু অভিনেত্রী আরতী আগরওয়াল! ঢাকাই চলচ্চিত্রে অবশ্য এতদিন ‘জিরো ফিগার’ ট্রেন্ড না থাকলেও সম্প্রতি সেটা শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা