,

গ্রুপ পর্ব থেকেই মোহামেডানের বিদায়

Monamedanস্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের সফলতম দল, রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন। কিন্তু সেই মোহামেডান এবার গ্রুপ পর্বই পেরোতে পারল না। বিজেএমসির কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে।

মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট। মৌসুম সূচনাকারী স্বাধীনতা কাপেও গ্রুপের গেরোতে আটকে গিয়েছিল সাদা-কালোরা। আজও একই ঘটনা। অবশ্য সাদা-কালোর এমন বিদায় দেখতে দেখতে সমর্থকেরা অভ্যস্তই হয়ে পড়েছেন। ফেডারেশন কাপের গ্রুপ থেকে তারা তিন বছর আগেও বিদায় নিয়েছে।

এই ফেডারেশন কাপে রহমতগঞ্জের সঙ্গে পিছিয়ে পড়েও ২-২ ড্র করেছিল মোহামেডান। আজ ড্র হলেও শেষ আটে চলে যেত সাদা-কালোরা। সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল মিলন পিছিয়ে পড়া ম্যাচে ৬৭ মিনিটে ১-১ করায়। কিন্তু দুই গোল করে বিজেএমসিকে গ্রুপ চ্যাম্পিয়ন করে শেষ আটে নিয়ে গেলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মেহেদি হাসান তপু। তাঁর ওই দুই গোল ৩৩ ও ৮৩ মিনিটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা