,

আওয়ামী লীগই দায়ী বঙ্গবন্ধু হত্যার জন্য : আ স ম রব

 

নিজস্ব প্রতিবেদক :জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব গণমাধ্যমে প্রকাশিত সৈয়দ আশরাফুল ইসলামের জাসদ প্রসঙ্গে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য অগ্রহণযোগ্য-অন্যায্য ও অনভিপ্রেত। বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী। আওয়ামী লীগের দলীয় ভুল রাজনীতি বঙ্গবন্ধুকে দলীয় আবর্তে বন্দী করে, উপনিবেশিক শাসনের বেড়াজালে আবদ্ধ করে-জনগণ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন করে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগই সরকার গঠন করে। ৩২ নং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর লাশ রেখে আওয়ামী লীগ নেতারাই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে। আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয় এবং সেই সরকারই দেশে প্রথম সামরিক শাসন জারি করে। এসব সত্য এবং ভুল রাজনীতি আওয়ামী লীগের স্বীকার না করাই হবে অতিমাত্রায় ভণ্ডামী।

151002133756_abdur_rob_pic_640x360_bbcbangla

 

আ স ম রব বিবৃতিতে বলেন, সশস্ত্র যুদ্ধের পর ‘বিপ্লবী সরকার’গঠন না করে শুধু আওয়ামী দলীয় সরকারের কারণে ৭১’ এ গড়ে উঠা জাতির লৌহ কঠিন ঐক্যকে ভেঙ্গে দেয়া হয়। রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে রক্ষী বাহিনীসহ বিভিন্ন বাহিনী দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করে রাজনৈতিক সংকটকে তীব্র করা হয়। রাজনীতি নিষিদ্ধকরণ, সংসদের মেয়াদ বৃদ্ধির মত অগণতান্ত্রিক পদক্ষেপ ও একদলীয় বাক্শাল গঠন করে বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছিলো।

 

 

জাসদ গঠন প্রসঙ্গে রব বলেন, রক্ত আর আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর পরই যখন বৃটিশ-পাকিস্তানী প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ও সমাজ ব্যবস্থাকে পুনর্বহাল করার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছিল, ঠিক তখনই স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধ-মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক মূলধারার রাজনৈতিক দর্শন নিয়ে নতুন রাজনৈতিক সংগঠনের ঐতিহাসিক প্রয়োজনীয়তা থেকেই জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করা হয়। সামাজিক বিপ্লবের মাধ্যমে ‘শোষণহীন সমাজ ব্যবস্থা’ কায়েম করে মুক্তি-সংগ্রামের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রকাশ্যে ঘোষণা দিয়ে এ দলের যাত্রা শুরু হয়েছিলো এবং তা আজও অব্যাহত আছে। এ রাজনীতির কারণে হাজার হাজার নেতা-কর্মীর রক্তে স্বপ্নের বাংলাদেশের সবুজ মাটি রক্তাক্ত হয়ে আছে। কারাগারে নিপীড়নে অসংখ্য সাথী’র সোনালী জীবন-যৌবন বিপন্ন হয়েছে। হাজার হাজার সাথী দেশান্তরী হয়েছে। আর সকল সময়ই রাষ্ট্র পক্ষ আর বিভিন্ন অপশক্তির আগ্রাসী শিকারে পরিণত হয়েছে।

জাসদ সম্পর্কে অহেতুক-অযৌক্তিক বক্তব্য না দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক রাষ্ট্র বিনির্মান করার সংগ্রাম গড়ে তোলার জন্য জনাব রব আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা