,

আইএসের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি: ওবামা

 
আন্তর্জাতিক ডেস্ক :অরল্যান্ডো নাইট ক্লাবে বন্দুক হামলাকারী ওমর মতিন সরাসরি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ কথা বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের সমকামীদের নাইট ক্লাব ‘পালস’য়ে রোববার রাতে ওই হামলা চালিয়েছিলেন আফগান বংশোদ্ভূত ২৯ বছরের ওমর মতিন। তাঁর বাড়ি ফ্লোরিডায় পোর্ট সেন্ট লুইসে। তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৪৯ জন নিহত হন। পরে পুলিশের গুলিতে তিনি নিজেও নিহত হন। আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

USA OBAMA ECONOMY
USA OBAMA ECONOMY

সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, অরল্যান্ডো শহরে সমকামীদের নাইট ক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ইসলামিক স্টেট যে সরাসরি দায়ী এর কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যদিও তদন্তে ওই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে গণ্য করা হচ্ছে। তবে ওই হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততা নিয়ে অস্পষ্টতা আছে।

ওবামা বলেন, ‘শেষ মুহূর্তে তিনি (বন্ধুকধারী ওমর মতিন) আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। কিন্তু এখনও সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তিনি সরাসরি আইএসের সঙ্গে যুক্ত ছিলেন।’

তিনি বলেন, ‘এটি অবশ্যই আমাদের নিজ দেশের চরমপন্থার একটি উদাহরণ মাত্র, যা নিয়ে অনেক দিন ধরেই আমরা উদ্বিগ্ন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা