,

অরল্যান্ডো যাচ্ছেন ওবামা একাত্মতা জানাতে

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের সমকামীদের নাইট ক্লাবে শনিবার রাতের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী বৃহস্পতিবার সেখানে যাবেন প্রেসিডেন্ট ওবামা। এর আগে হামলাকারী ওমর মতিন আইএসের সঙ্গে জড়িত নন, এমন কথা বলেছিলেন তিনি।হোয়াইট হাউসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঐ হামলার ভয়াবহতা কাটিয়ে ওঠার প্রচেষ্টায় মানুষের সাথে একাত্মতা প্রকাশ করবেন ওবামা।

9894

 

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সাম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে ওবামার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত অনুষ্ঠান বাদ দিয়ে অরল্যান্ডো যাচ্ছেন তিনি।উল্লেখ্য, শনিবার মধ্যরাতে সমকামীদের নাইট ক্লাবে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ২৯ বছর বয়সী ওমর মতিন হামলা চালালে ৪৯ জন নিহত হন। পরে পুলিশের গুলিতে ওমর নিহত হন। আইএস এ হামলার দায় স্বীকার করে।

 

সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এই হামলার সঙ্গে আইএসের সম্পৃক্ততা নিয়ে অস্পষ্টতা আছে। শেষ মুহূর্তে মতিন হয়তোবা আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। কিন্তু এখনও সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তিনি সরাসরি আইএসের সঙ্গে যুক্ত ছিলেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা