,

২ ব্যাংক কর্মকর্তা জড়িত ইসলামী ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতে

 

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বংশাল শাখা থেকে ১৫ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে ঢাকার দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান। এদিকে, এ বিপুল পরিমান টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

2016_06_14_17_44_14_hduBT3WH3HchGe7HytaUPhAYwKMljK_original

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। শিগগিরই দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ তাহসিনুল হক বংশাল থানায় একটি মামলা করবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলামেইলকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

অনুমোদিত মামলায় আসামিরা হলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বংশাল শাখার সাবেক অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইনামুল হক, ব্যাংকটির একই শাখার বরখাস্তকৃত সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. শামছুদ্দীন, থ্রি স্টার অ্যান্ড কোংয়ের মালিক ডা. এমএ মান্নান এবং আরবান স্কাই লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল ফাত্তাহ হাবিবুল্লাহ।

 

প্রণব কুমার ভট্টাচার্য জানান, ডা. এমএ মান্নান ও আল ফাত্তাহ হাবিবুল্লাহ পরস্পর যোগসাজসে থ্রি স্টার অ্যান্ড কোংয়ের অনুকূলে ইসলামী ব্যাংকের বংশাল শাখা থেকে ঋণ উত্তোলন করেন। এ ঋণ উত্তোলনের সময় অন্যের জমির মূল দলিল মর্টগেজ হিসেবে দেখান। অন্যের জমির মূল দলিল জানান পরও ব্যাংকটির ওই দায়িত্বরত দুই কর্মকর্তা অবৈধ সুবিধা লাভের জন্য ঋণ ছাড় করাতে সাহায্য করেন। এভাবে উত্তোলনকৃত ১৫ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৪৪৬ টাকা আসামিরা পরস্পর যোগসাজসে আত্মসাৎ করেন।দুকের অনুসন্ধানে আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলার অনুমোদন দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা