,

অপুকে নিয়ে হানিমুনে যাচ্ছেন মাহিয়া মাহি

A9Lek6zবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের সম্ভাবনাময়ী নায়িকা মাহিয়া মাহি। গত ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর থেকেই চলছে তাকে নিয়ে বিতর্ক। বিয়ের পর তার বন্ধু শাহরিয়ার শাওন তাকে স্ত্রী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু গোপন ছবি ফাঁস করেন।

এই ছবিগুলো নিয়েই শুরু হয় তোলপাড়। শাওনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাহি। মামলায় শাওনকে রিমান্ডেও নেয় পুলিশ। তবে আদালতে মাহির সঙ্গে বিয়ের কাবিননামা দাখিল করেন শাওন।

কাবিননামা থেকে জানা যায়, গত বছরে শাওনকে চার লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন মাহি। তবে সেই বিয়ের কথা অস্বীকার করেন মাহি।

এসব বিতর্ক থেকে রেহাই পেতে কিছুদিন আগে শাওনের পরিবারের সঙ্গে চুক্তি করেন মাহি। চুক্তি অনুযায়ী মাহি শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেবেন। আর মাহির বিরুদ্ধেও শাওন কোনো কিছু রটাতে পারবে না।

বিয়ের পর এসব উটকো ঝামেলা মেটাতেই বেশ কিছুদিন পার হয়ে গেছে। তাই তো স্বামী অপুর সঙ্গে নিরিবিলিতে কিছু সময় কাটাতে হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।

ঈদের পরই যুক্তরাষ্ট্রে হানিমুনে যাবেন তিনি। সেখানে দুই মাস থাকবেন মাহি।

তাই সেই সময়ে কোনো সিনেমার শুটিং করা হবে না নায়িকার। বিয়ের পর বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ সিনেমায় অভিনয় করার কথা ছিল তার। কিন্তু হানিমুনে গেলে সিনেমার কাজ সহসাই শুরু করা হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা