,

চার দিনের অভিযানে ১৪৫ জঙ্গিসহ গ্রেফতার ১১৬৮৪

searchনিউজ ডেস্ক : দেশব্যাপী সাঁড়াশি অভিযানের চতুর্থ দিন সোমবার ২৬ জঙ্গিসহ ৩ হাজার ১১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে চার দিনে ১১ হাজার ৬৮৪ জন গ্রেফতার হলো যাদের মধ্যে ১৪৫ জন জঙ্গি।

মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ২ হাজার ৩৬৮ জন, মাদক মামলার ২৯৫ জন, অস্ত্র মামলার ৩৮ জন ও অন্যান্য মামলার ৩৮৮ জন আসামি রয়েছেন।

এ নিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া অভিযানে ১১ হাজার ৬৮৪ জন গ্রেফতার হলো। এদের মধ্যে ১৪৫ জন জঙ্গি সদস্য রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গত ৫ জুন চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর শুক্রবার থেকে সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। এ অভিযান সাত দিন চলবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা