বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার

1465768750নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কমিউনিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কমিউনিটি নেতা বারাকাত ডায়নামিকের স্বত্বাধিকারি ও মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব কামরুজ্জামান কামালের সৌজন্য ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার কুয়ালালামপুর বুকিতবিনতাং রসনা বিলাস রেষ্টুরেন্টে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এসএম রহমান পারভেজের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আহমাদুল কবিরের পরিচালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় কামরুজ্জামান কামাল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লিখনির মাধ্যমে সমাজের পটপরিবর্তন ঘটে। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। সাংবাদিকদের পেশাগত দক্ষতায় প্রবাসীদের সফলতা বাড়িয়ে দিয়েছে। তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সার্বিক উন্নয়নে কি ধরণের পদক্ষেপ নেয়া যেতে পারে মিডিয়ার সর্বাত্মক সহযোগিতা আশা করেন।

কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এসএম রহমান পারভেজ তার বক্তব্যে বলেন, প্রবাসে বিভিন্ন সময়ে কার্যক্রম যথার্থভাবে পরিচালনার উদ্দেশ্যে অনেক সময়ই বিভিন্ন তথ্য প্রচার, সাহায্য ও পরামর্শের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কমিউনিটি নেতৃবৃন্দসহ সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়টিকে অত্যন্ত গুরুত্তপুর্ন বলে মনে করেন। তিনি বলেন, ফলপ্রসু পরামর্শ ও প্রচারের মাধ্যমেই আমরা সকলে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রশংসনীয় ভাবে তুলে ধরতে পারবো।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোল্লা আতাউর রহমান মিন্টু, আওয়ামীলীগনেতা কাইয়ূম সরকার, মো: মনির, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকির আহমেদ, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, মালয়েশিয়া সেচ্ছাসেবকলীগের সভাপতি বিএম বাবুল হাসান, সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সরকার, মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি শাহ আলম হাওলাদার, সাধারন সম্পাদক এস এম আবুল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আনিসুর রহমান, আনোয়ার হোসেন টবলু, এস এম আলম।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক বশির আহমেদ ফারুক, সহসভাপতি আমিনুল ইসলাম রতন, মোস্তফা ইমরান রাজু, রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সাধারন সম্পাদক কায়সার হামিদ হান্নান, দফতর সম্পাদক শামসুজ্জামান নাইম, প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমদ রয়েল, সহ দফতর সম্পাদক কাজী আশরাফুল ইসলাম ও সদস্য আব্দুল কাদের।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব