,

সরাইল খাদ্য গুদাম পরিদর্শনে এমপি : অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি

Sarail Pic(food) 14.06.16==সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল খাদ্য গুদাম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। স্থানীয় ও জাতীয় পত্রিকায় ধান সংগ্রহে অনিয়মের প্রতিবেদন পড়ে মঙ্গলবার সকালে তিনি আকস্মিকভাবে গুদামে প্রবেশ করেন। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা। গুদামের অনিয়ম তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এমপি। সূত্র জানায়, গত রোববার অনলাইন নিউজ পোর্টাল আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম  “ সরাইলে সিন্ডিকেটের কবলে ধান সংগ্রহ অভিযান” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ধান সংগ্রহে নানা অনিয়মের তথ্য বেরিয়ে আসে। পত্রিকার প্রতিবেদনটি নজরে আসে স্থানীয় এমপি’র। তাই গতকাল সকালে তিনি কাউকে কিছু না বলেই খাদ্য গুদাম পরিদর্শনে যান। এমপি গুদামে প্রবেশের পূর্ব মূহুর্তে কতিপয় চাতাল ব্যবসায়ি বলতে থাকেন- সাংবাদিকরা বেশী উড়ে গেছে। সেখানে গুদাম কর্তৃপক্ষের উদ্যেশ্যে এমপি বলেন, সরকার কৃষকের সুবিধার কথা চিন্তা করেই ধান সংগ্রহ শুরু করেছে। এখানে কোন সিন্ডিকেট আমার এলাকার কৃষকদের বঞ্চিত করে ফায়দা লুটবে তা হতে দেয়া যাবে না। তালিকায়ও অনিয়মের অভিযোগ উঠেছে। কথা প্রসঙ্গে এমপি বলেন, এক পরিবার থেকে ৭-৮ জনের নাম কৃষকের তালিকায় থাকলে উপজেলার অন্য কৃষকরা কি করবে? কৃষকের নাম দিয়ে প্রভাবশালী লোকজন ও চাতাল মালিকরা ধান দিবে এটা কেমন কথা। এখানে সিন্ডিকেট দূর্নীতি কোন ভাবেই বরদাস্ত করা হবে না। আমি স্বচ্ছতা চাই। গুদামে বসেই এমপি নির্বাহী কর্মকর্তাকে সকল অনিয়ম দূর্নীতি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন। ইউএনও সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনুল আবেদীনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অপর সদস্যরা হলেন- কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার ও সরাইল থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা। কমিটিকে এ সংক্রান্ত সকল কাগজপত্র যাচাই বাচাই শেষে সরজমিনে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা