,

পাকিস্তানের হাতে ভারতের চেয়ে বেশি পরমাণু অস্ত্র!

127617_147ভারতের চেয়ে পাকিস্তানের হাতে বেশি পরমাণু অস্ত্র আছে। এমনই তথ্য পেশ করল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি)।
এই সংস্থার রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে পাকিস্তানের হাতে ১১০ থেকে ১৩০টি পরমাণু অস্ত্র আছে। সেখানে ভারতের হাতে ১০০ থেকে ১২০টি পরমাণু অস্ত্র আছে। গত বছরও পরমাণু অস্ত্রের সংখ্যায় ভারতের চেয়ে এগিয়ে ছিল পাকিস্তান। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি।
সিপরি বলছে, এ বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরাইল এবং উত্তর কোরিয়ার হাতে প্রয়োজনে ব্যবহার করার তৈরি মোট পরমাণু অস্ত্র ছিল ৪,১২০টি। তবে এই দেশগুলোর হাতে থাকা মোট পরমাণু অস্ত্র ১৫,৩৯৫টি। গত বছর এই অস্ত্র ছিল ১৫, ৮৫০টি। যা এ বছর সামান্য কমেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরমাণু অস্ত্রের পরিমাণ কমিয়ে ফেলছে এবং অস্ত্রভাণ্ডারকে আধুনিক করে তুলছে। তবে ভারতের দুই প্রতিবেশী চীন ও পাকিস্তান পরমাণু শক্তি বাড়াচ্ছে। এটা ভারতের কাছে চিন্তার বিষয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা