,

‘সাম্প্রতিক হত্যাকাণ্ডে হেফাজতে ইসলাম জড়িত!’

13442249_1713120995605398_6784705510781404197_nনিউজ ডেস্ক : দেশে সম্প্রতি হত্যাকাণ্ডে (গুপ্তহত্যা) হেফাজতে ইসলাম জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছে গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারা অভিযোগ করেন, “হেফাজতে ইসলাম তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তারা সুপরিকল্পিতভাবে এই দেশকে সাম্প্রদায়িকতার বেড়াজালে আবদ্ধ করতে চায়”।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে “অসাম্প্রদায়িক বাংলাদেশর জন্য গণমাধ্যম” এর ব্যনারে আয়োজিত এক মানবন্ধনে এসব অভিযোগ করেন বক্তারা। মানুষ হত্যা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

শিক্ষক, ব্লগার, প্রকাশক হত্যাকাণ্ডে ইসলামী জঙ্গি সম্পৃক্ততারও অভিযোগ আনা হয় মানববন্ধন থেকে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুজ্জামান খান সহ অন্যান্য গণমাধ্যম নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘হেফাজতে ইসলাম অতীতে যেভাবে দেশে অরাজকতার সৃষ্টি করে তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যার্থ হয়েছে এখন তারা এসব হত্যাকণ্ড ঘটিয়ে নীল নকশা বাস্তবায়ন করতে চায়। তারা চায় আবারো দেশকে অস্থিতীশীল করতে”। এসব হত্যাকাণ্ড বন্ধে অভিলম্বে হেফাজতে ইসলামের নেতাদের আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।

উল্লেখ, গত দেড় বছরে সব মিলিয়ে গুপ্তহত্যার শিকার হয়েছেন ৪৯ জন মানুষ। এর প্রেক্ষিতে দেশে এখন সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই মধ্যে ১২ হাজারেও অধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে