,

কলকাতা যৌথ প্রযোজনা নিয়ে হাসহাসি করে : শাকিব

Shakib-Khan-Shikari-flim-(2বিনোদন প্রতিবেদক : ইদানীং বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের সংখ্যা বাড়ছে। কলকাতা ও ঢাকার অভিনয়শিল্পীরা তাই কখনো ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশে, আবার কখনো ভারতে। আগে যৌথ প্রযোজনার ছবি সমালোচনা করলেও সম্প্রতি এই যৌথ প্রযোজনার ছবিতেই যুক্ত হয়েছে বাংলাদেশের নায়ক শাকিব খান। যুক্ত হওয়ার পরপরই পাল্টে গেছে তাঁর মত। তিনি এখন যৌথ প্রযোজনার ছবিতে অর্থ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু বাংলাদেশ কেন যৌথ প্রযোজনায় আগ্রহী হচ্ছে, বিষয়টি নিয়ে নাকি কলকাতার ইন্ডাস্ট্রির লোকজন হাসাহাসি করেন- দাবি শাকিব খানের।

শাকিব বলেন, ‘কলকাতার মানুষ আমাদের যৌথ প্রযোজনায় আগ্রহ নিয়ে হাসাহাসি করে। আমরা কেন তাদের সঙ্গে যৌথ প্রযোজনা করব? তারা মাঝে মাঝে কিছু করার জন্য আমাদের দেশে আসতে পারে। কারণ তাদের বাজার মাত্র চার থেকে পাঁচ কোটি মানুষের বাজার। আর আমাদের আছে প্রায় ১৬ কোটি মানুষের বিশাল বাজার। একসময় আমরা যখন কোটি টাকা খরচ করে ছবি বানিয়েছি, তখন তারা ছবিপ্রতি খরচ করেছে ৩০ লাখ। অথচ তারা যখন সাত কোটি টাকা খরচ করে ছবি বানাচ্ছে, তখন আমরা বানাচ্ছি ৬০ লাখ টাকার ছবি। নিজেদের বাজার ছোট করে, অন্য মানুষের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের বাজার বড় করার চিন্তা করছি। কিন্তু কলকাতার ইন্ডাস্ট্রির মানুষ মনে করেন, আমাদের যে দর্শক আছে তাতে আমাদের বোম্বের সঙ্গে কো-প্রডাকশনের ছবি বানানো উচিত।’

যৌথ প্রযোজনা ও দুই দেশের বাজারের পরিস্থিতি নিয়ে ওপরের মন্তব্য করার পরও শাকিব যৌথ প্রযোজনার ছবিতে বিনিয়োগ করতে চান। তিনি বলেন, ‘কথা চলছে অনেকের সঙ্গে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আর যেহেতু আমাদের দেশ প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে, তাই প্রযুক্তির সাহায্য নিতে তো আমাদের কলকাতায় যেতেই হচ্ছে। এখন আমরা দেশে বসে কতটা ভালো কিছু করতে পারব? এই কথাগুলো আমি অনেক দিন ধরেই বলে আসছি। কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমার মনে হয়, তারকা বা সিনেমার নিউজ করা বন্ধ করে দেওয়া উচিত। শুধুমাত্র তথ্যসচিব, তথ্যমন্ত্রী, এফডিসির এমডি, যাঁরা চলচ্চিত্রের উন্নয়নে নীতি-নির্ধারক হিসেবে আছেন, তাঁদের সাক্ষাৎকার নেওয়া উচিত। তাঁরাই বলতে পারবেন কেন আধুনিক প্রযুক্তি আনা হচ্ছে না দেশে। প্রযুক্তির ব্যবহার ছাড়া ভালো ছবি হবে না। এটা আমরা জানার পরও আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন প্রযুক্তি আনা হচ্ছে না। আর যাঁরা চলচ্চিত্রের উন্নয়নের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের সদিচ্ছা ছাড়া আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে পারবে না।’ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা