,

সরকার উৎখাতের পরিকল্পনায় জঙ্গিরা : পুলিশ

manirul_islam_dmpনিউজ ডেস্ক : ইসরাইলের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠককারীদের এবং জঙ্গিদের উদ্দেশ্যের মিল রয়েছে জানিয়ে ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, রাজধানীর কামরাঙ্গীর চরে আটক দুই জঙ্গি শীর্ষ নেতাদের নির্দেশে সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছে।

মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।

সোমবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম আরও বলেন, গ্রেফতার জঙ্গি সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম আনসারউল্লাহ বাংলা টিমের চট্টগ্রাম অঞ্চলের নেতা এবং আরিফুল ইসলাম ওই জঙ্গি সংগঠনটির সদস্য।

তিনি দাবি করেন, জঙ্গি সংগঠনগুলোর অর্থায়নে কয়েকটি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের নাম জানিয়েছে আটক এই দুই জঙ্গি সদস্য। তারা স্লিপার সেলের জন্যও অর্থ সংগ্রহ করছিলেন।

মনিরুল ইসলাম বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মোসাদের সঙ্গে বৈঠক করে যেভাবে সরকার পতনের সড়যন্ত্র করেছিলেন, আনসারুল্লাহর এ দুই সদস্যও একই ধরনের পরিকল্পনা থেকে রাজধানীতে এসেছিলেন।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করে সরকারকে বিপাকে ফেলাই ছিল তাদের লক্ষ্য। মোসাদের সঙ্গে বৈঠককারীদের এবং জঙ্গি সংগঠনের উদ্দেশ্য একই।

এদিকে গ্রেফতার এই দুই ‘জঙ্গিকে’ আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে ডিবি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা