,

দুঃখ প্রকাশ করলেন তামিম ইকবাল

tamimস্পোর্টস ডেস্ক : বিকেএসপিতে আবাহনী-প্রাইম দোলেশ্বরের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে খারাপ আচরণ করায় দুঃখ প্রকাশ করেছেন আবাহনীর অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

তবে ম্যাচ স্থগিত হওয়ার জন্য শুধু নিজেকে দোষী মনে করছেন না তিনি। নিজে দুঃখ প্রকাশ করলেও মূল ঘটনা যেন চাপা না পড়ে যায়, সেটা খতিয়ে দেখতেও অনুরোধ করেছেন এ মারকুটে ব্যাটসম্যান।

তামিম ইকবাল বলেন, জাতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে মাঠে আম্পায়ারদের সঙ্গে এ রকম করা আমার ঠিক হয়নি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে মূল ঘটনা যেন চাপা না পড়ে যায়, সেটা খতিয়ে দেখতে অনুরোধ করছি।

তিনি বলেন, ওই সময়টাতে পরিস্থিতি অন্যরকম ছিল। আমাদের রান ছিল মাত্র ১৯১। ওই আউটটা হলে ওদের ৩ উইকেট পড়ে যেত। ওরা চাপে পড়ে যেত। তবে ওভাবে প্রতিক্রিয়া দেখানো আমার ঠিক হয়নি।

তবে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করে এর মান নিয়ে সংশ্লিষ্টদের ভাবার অনুরোধ জানান এ বাঁ-হাতি ওপেনার।
উল্লেখ্য, রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার সুপার সিক্সের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল ও অন্য খেলোয়াড়রা।

এ ঘটনায় মাঠ ত্যাগ করেন দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদ।

দোলেশ্বরের ইনিংসের ১৫ দশমিক ৪ ওভারে সাকলাইন সজীবের বলে রকিবুল হাসানের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের আবেদন করে আবাহনীর খেলোয়াড়রা। তবে আবেদনে সাড়া দেননি আম্পায়ার গাজী সোহেল। এতে আবাহনীর খেলোয়াড়রা প্রতিবাদ করেন।

আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তামিমসহ অন্য খেলোয়াড়রা। এতে দুই আম্পায়ার ম্যাচ রেফারি মন্টু দত্তের সঙ্গে কথা বলে মাঠ ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা