,

রমজানে নাচ-গান-বাদ্যযন্ত্র নিষিদ্ধ গাম্বিয়ায়

21427-quarnamarআন্তর্জাতিক ডেস্ক : রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে দেশের অভ্যন্তরে সকল প্রকার নাচ, গান ও বাদ্য-বাজনা নিষিদ্ধ করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। এই নিষেধাজ্ঞা অমান্য করলে নাগরিকদের গ্রেফতার করা হবে এবং এখন পর্যন্ত এই নিয়ম কেউ ভঙ্গ করেনি বলে পুলিশ জানিয়েছে। পশ্চিম আফ্রিকার ছোট এই দেশটির প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ গত বছরের ডিসেম্বরে ইসলামি শরীয়াহ আইন চালুর ঘোষণা প্রদান করেন।

গাম্বিয়া পুলিশের মুখপাত্র সোমবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রমজানের শুরু থেকে সাধারণ মানুষ এই নির্দেশ মেনে চলছে। নির্দেশ অমান্য করার জন্য এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি’। গত সপ্তাহে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পবিত্র রমজান মাসে নাচ, গান ও বাদ্যযন্ত্র সংশ্লিষ্ঠ সকল অনুষ্ঠান ও উৎসব সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো’।

এছাড়া বিবৃতিতে এই আইন অমান্যকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।সূত্র: আলজাজিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা