,

রমজানে ডায়বেটিস রোগীরা মেনে চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো

amitumi_diabetes-ramadanপ্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ ডায়বেটিসে আক্রান্ত। এই রোগটি আপাত দৃষ্টিতে তেমন ক্ষতিকর না হলেও, নিয়ন্ত্রণ বিহীন ডায়বেটিসের সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই ডায়বেটিসের রোগীদের সব সময় সতর্ক হয়ে চলতে হয়। রমজান মাসের এই সময়টাতেও নিয়মের ব্যতিক্রম করা উচিত নয়। তাই যারা রোজা রাখেন তারা বিশেষ কিছু সতর্কতা পালন করুন। মেনে চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

১) যারা রোজা রাখেন তারা প্রয়োজনে প্রত্যেকদিন রক্তের সুগারের মাত্রা পরীক্ষা করুন। কোনো ভাবেই বাদ দেবেন না। কারণ আপনার অসতর্কতা আপনার বিপদ ডেকে আনতে পারে।

২) রোজার সব চাইতে বড় সমস্যা হচ্ছে একসাথে অনেক খাবার খেয়ে ফেলা। সেহরির পর অনেকটা সময় না খেয়ে থেকে অনেকেই ইফতারের সময় খাবার হিসেব করে খান না, কিন্তু ডায়বেটিসের রোগীরা এই ভুল করবেন না।

৩) ইফতারের সময় শরবত পান করেন প্রায় সকলেই। কিন্তু ডায়বেটিসের রোগীরা ইফতারের সময় একেবারেই চিনি ছাড়া এবং ক্যাফেইন ছাড়া পানীয় পান করবেন। তবে পানীয় পান করুন দেহের পানিশূন্যতা দূর করতে।

৪) চিনি সমৃদ্ধ খাবার এবং মিষ্টি জাতীয় যাবতীয় খাবার ও ফলমূলের ব্যাপারে সর্তক থাকুন। খেজুর খেলে সমস্যা নেই তবে অবশ্যই বেশি খাবেন না।

৫) যেসকল ফলমূল ডায়বেটিসের রোগীদের জন্য ক্ষতিকর নয় সে ধরণের ফলমূল, শাক-সবজি ও ডাল রাখুন খাদ্যতালিকায়।

৬) রাতের খাবার খেয়েই ঘুমাতে চলে যাবেন না ডায়বেটিসের রোগীরা। ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার খান। এবং অবশ্যই গুরুপাক খাবার থেকে দূরে থাকবেন রাতে।

৭) সেহরির সময় নিয়ম মেনে সঠিক খাবার গ্রহন করুন। পরিমিত খাবারই খান। এতেই সুস্থ থাকতে পারবেন।

৮) ডুবো তেলে ভাজা খাবার একেবারেই খাবেন না ডায়বেটিসের রোগীরা। সুস্থ থাকতে চাইলে স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দিন।

সূত্রঃ indiatimes

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা