,

খোকার শরীরে সফল অস্ত্রোপচার

NRB_News_pic_of_khoka-নিউজ ডেস্ক : বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকার বাম উরু থেকে টিউমার অপসারণ করা হয়েছে। সোমবার সকালে নিউইয়র্ক সিটির মেমরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার হাসপাতালে বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক জে বোলান্ডের তত্তাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সাফলভাবে অপসারণ করা হয়।

হাসপাতাল থেকে খোকার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না এ একথা জানান। তিনি আরও জানান, সোমবার সকাল ১০টায় শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয় বেলা একটায়। অস্ত্রোপচারের সাড়ে ৬ ঘণ্টা পর তাকে কেবিনে নেওয়া হয়। তিনি জানান, কমপক্ষে ৭ দিন তাকে হাসপাতালে থাকতে হবে। খোকার স্ত্রী ইসমত আরা এবং জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন হাসপাতালে রয়েছেন।

উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্যে ২০১৪ সালের ডিসেম্বর থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি নেতা খোকা। চিকিৎসা চলাকালেই কয়েক মাস আগে তার বাম উরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ার আগেই তা অপসারণের উদ্যোগ নেন চিকিৎসকরা। এরপর গত ৯ জুন বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এদিকে, হাসপাতালের বেড থেকে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র খোকা তার দ্রত সুস্থতার জন্য দেশ ও প্রবাসের সকলের দোয়া প্রার্থনা করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে