,

সেদিন কী বলছিলেন মেসি, জানালেন ব্ল্যাটার

Mess-Blatterস্পোর্টস ডেস্ক : সেই আরাধ্য ট্রফিটায় চুমু আঁকার কত কাছে চলে গিয়েছিলেন! শেষ পর্যন্ত ২০১৪ বিশ্বকাপের ম্যাচ শেষে লিওনেল মেসির হাতে একটা ট্রফি উঠল। কিন্তু সেই সোনালি ট্রফিটা মেসি চাননি, চেয়েছিলেন অন্য আরেকটা। বিশ্বকাপের বদলে মেসির হাতে উঠেছিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি। মেসি সেদিন বিড়বিড় করে কী যেন বলছিলেন। এত দিন পর মেসির সেই কথাগুলো জানা গেল। জানালেন সেপ ব্ল্যাটার।

ফিফার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সেদিন সবার হাতে পুরস্কার তুলে দিয়েছেন। মেসিকেও পদক পরিয়েছেন। সেদিন অতিথিদের মঞ্চে দাঁড়িয়ে কাছ থেকে দেখেছেন মেসির হতাশা। জার্মানির কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

ব্ল্যাটার বলেছেন, ‘মেসি তখন নিজের সঙ্গেই কথা বলে যাচ্ছিল। নিজেই বিড়বিড় করে বলছিল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, কিন্তু চ্যাম্পিয়ন তো নয়।’

এ জাতীয় আরও খবর

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন