,

সাত সমুদ্র পাড়ি দিচ্ছে অভিযাত্রী মুরগি

160613101159_monique_the_hen_who_is_sailing_around_the_world_02_624x351_guirecsaudeeসাত সমুদ্র পাড়ি দেয় মানুষ।এবার তার সাথে যুক্ত হয়েছে একটি মুরগি।দুই বছর ধরে এই মুরগি এক অভিযাত্রীর সঙ্গী হয়ে ঘুরছে নানা সমুদ্রে।ইতমধ্যেই ক্যানারি আইল্যান্ড থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা ঘুরে বেরিয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডে।সেখানে উত্তর দিকে যাত্রা করে তারা গেছে আর্কটিক সাগরে।এখন তারা আছে গ্রিনল্যান্ডে।নিজের ডিনারের ওপর বসে আছে মনিক। পাশে গাইরেক।মুরগিটির নাম মনিক।আর তার সঙ্গীর নাম গাইরেক সুডি।ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে তার বাস।বিশ্ব ভ্রমণের গোড়ার দিকে ২০১৪ সালে ক্যানারি আইল্যান্ডে থেকে সে মনিককে তার জাহাজে ওঠায়।গ্রিনল্যান্ড থেকে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে মজা করে গাইরেক বলছিলেন, জাহাজের অভিযাত্রী তারা দু`জন হলেও বেশিরভাগ পরিশ্রম তাকেই করতে হয়।মনিকের কাজ হলো জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।”শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নেয়া যায় কি না, ” তিনি বললেন।”কিন্তু ভেবে দেখলাম বিড়াল নেয়ার ঝামেলা অনেক। কিন্তু তার অনেক দেখাশুনা দরকার হবে।””কিন্তু মুরগির ক্ষেত্রে সেটা হবে না। আর বাড়তি পাওনা হবে ডিম।”

সমুদ্রের পানিকে একটুও ভয় করে না মনিক।সমুদ্রের পানিকে একটুও ভয় করে না মনিক।

দিনের বেলা মনিক ৩৯-ফুঠ লম্বা জাহাজের পুরোটা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়।

আর রাত হলে, কিংবা আবহাওয়া খারাপ থাকলে, তাকে তার ছোট্ট ঘরে ঢুকিয়ে দেয়া হয়।

গাইরেক বলছেন, “মুরগি হলেও মনিক খুবই সাহসী। তার ভয় ছিল সমুদ্রের ঢেউ দেখে সে হয়তো ঘাবড়ে যাবে। হয়তো হাজাজ থেকে পানিতে পড়ে যাবে। কিন্তু তা হয়নি।”

এই দুজনের অভিনব সমুদ্র অভিযানে এখন পর্যন্ত কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

শুধুমাত্র গ্রিনল্যান্ডে যাওয়ার পর সেখানকার লোকজন মনিককে নিয়ে খুবই উৎসাহী হয়ে পড়ে।

কারণ গ্রিনল্রান্ডে কোন পোল্ট্রি শিল্প নেই।

এর পরের দফায় এই দুই অভিযাত্রী সুমেরু সাগর পাড়ি দেবে, এবং বেরিং প্রণালী অতিক্রম করে তারা অ্যালাস্কা গিয়ে পৌঁছুবে।

গ্রিনল্যান্ডে বরফের কোলেগ্রিনল্যান্ডে বরফের কোলে
মনিক ও গাইরেক সুডিমনিক ও গাইরেক সুডি
সার্ফিং করার অভিজ্ঞাতও রয়েছে মনিক-এর।সার্ফিং করার অভিজ্ঞাতও রয়েছে মনিক-এর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা