,

যুক্তরাজ্যে নতুন আইন : স্কুলে ছেলেরাও স্কার্ট পরতে পারবে!

 
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যের নতুন লিঙ্গ নিরপেক্ষ ইউনিফর্ম নীতি অনুসারে স্কুলবালকেরা পরতে পারবে স্কার্ট এবং বালিকারা প্যান্ট। মুলত সমকামীদের বিরুদ্ধে বৈষম্য রুখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে পোশাকে লিঙ্গ বৈষম্য নিয়ে ব্রিটেনের সাম্যবাদীদের বহু দিনের লড়াই সার্থক হতে যাচ্ছে।

2016_06_13_16_47_54_aqxFmm4BrodMt013KAXJyp4lTT3UWx_original

যুক্তরাজ্যের ৪০ প্রাথমিক বিদ্যালয়সহ ৮০টি সরকারি প্রতিষ্ঠানে ছেলে ও মেয়েদের পোশাকী নীতি মুছে নতুন করে লিঙ্গ নিরপেক্ষ নীতি চালু করা হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় স্কুলগুলকে লিঙ্গ বৈষম্যহীন করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

সমকামী দলগুলোর মুখ্য প্রচারকরা অনেকদিন থেকেই ইংল্যান্ডের পুরনো লিঙ্গ ভিত্তিক সামাজিক নীতির সমালোচনা করে আসছিলেন। স্কুলগুলোতে নারী পুরুষের পোশাকভেদ এর মধ্যে একটা। কারণ এতে করে শুধু নারী ও পুরুষে সীমাবদ্ধ করা হয়েছে সামাজিকতা। বাদ পড়েছে সমকামী ও হিজড়ারা। তাদের মতে, ওই নীতির ফলে কোন না কোনভাবে বৈষম্যের শিকার হবে যে কেউ।

সমকামী সম্প্রদায় স্টোনওয়ালের একজন মুখপাত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট’কে জানিয়েছেন, হিজড়া ও সমকামীদের লিঙ্গ পরিচয় ইস্যু নিয়ে সরকারের যে কোন সহযোগিতামূলক উদ্যোগের সমর্থন জানাই আমরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা