,

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

 
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদী উপজেলার সফিপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের শহিদুল ইসলাম নামে এক সহকারী উপ পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত যুবক মিরাজুল ইসলাম (২৬)।সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে মাদকাসক্ত মিরাজুল তার মাকে বটি দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার বাবা শাহ আলম পুলিশে খবর দেন। পরে এএসআই শহিদুল ইসলামসহ কয়েকজন পুলিশের সদস্য মিরাজকে আটকানোর চেষ্টা করলে তার হাতে থাকা বটি দিয়ে শহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেন।

injured

 

পুলিশ জানায়, আহত অবস্থায় এএসআই শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরাজুল ঢাকায় থাকে এবং মাদকাসক্ত। টাকার জন্য তার মাকে সে হত্যার চেষ্টা করছিলো। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা