,

মা-মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করল স্বেচ্ছাসেবকলীগ নেতা

banglanews24.comপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ট্রলারে তুলে মা-মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে ওই ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা নূর আলম মল্লিক। সোমবার দুপুরে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নূর আলম মল্লিক উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, গত শনিবার রাতে ওই নারী ও তার কলেজ পড়ুয়া মেয়েকে ট্রলারে তুলে ভরিপাশা পয়েন্টে তেঁতুলিয়া নদীর চর ঈশানের কাছে নিয়ে ছয়জন ধর্ষণ করে। তাদের চিৎকারে জেলেরা মা ও মেয়েকে উদ্ধার করে এবং নূর আলমকে আটক করে। এসময় অন্যরা নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারীর স্বামী ছয়জনকে আসামি করে রবিবার বাউফল থানায় একটি মামলা করেন।

এদিকে ওই নারী ও তার মেয়েও আজ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় বিচারকের কাছে জবানবন্দি দেন।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা