,

আসামির গালে ব্লেডের পোচ, ঢামেকে ভর্তি

kasimpur_karagar_bhuttu_16113_1465833441নিউজ ডেস্ক : গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গালে ব্লেডের পোচ দিয়ে এক আসামিকে রক্তাক্ত জখম করেছ আরেক আসামি। আহত আসামির নাম হাফিজুর রহমান ভুট্টো (২১)। তার পিতার নাম জালাল উদ্দিন।

গুরুতর অবস্থায় ভুট্টোকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে কাশিপুর কারাগার পার্ট-২ ভুট্টোর ওপর হামলার ঘটনা ঘটে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাশির আহমেদ জানান, বিকালে বন্দিরা কারাগারের অভ্যন্তরে মাঠে খেলাধুলা ও হাটাচলা করেন।

এ সময় হঠাৎ করে রুবেল নামের এক বন্দি অপর বন্দি ভুট্টোর ওপর চড়াও হয়। এক পর্যায়ে রুবেল ভুট্টোর গালে ব্লেড জাতীয় ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করে।

জেলার জানান, ভুট্টো রক্তাক্ত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে কাশিমপুর কারাগার থেকে ভুট্টো নামে এক বন্দিকে চিকিৎসার জন্য আনা হয়।

চিকিৎসক জানান, ভুট্টোর ডান ও বাম গালে প্রায় তিন ইঞ্চি লম্বা রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে আহত বন্দি ভুট্টো হাসপাতাল সাংবাদিকদের জানান, ওই কারাগারের কয়েদি জাহিদ তাকে অন্য কয়েদি দিয়ে মারধর করিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা