,

বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডে জাতিসংঘের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সাম্প্রতিক সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হোসেইন। একইসঙ্গে তিনি সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।সোমবার জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলের নিয়মিত অধিবেশনে বাংলাদেশসহ ৫০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন হোসেইন।

zeid_al_hossein1_16090_1465820730_131552

 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আরো বলেন, ব্যক্তি স্বাধীনতা ও বাক-স্বাধীনতার ওপর হামলাগুলোকে স্পষ্ট ভাষায় নিন্দা জানাতে এবং আক্রান্ত গোষ্ঠীগুলোকে রক্ষায় আরো পদক্ষেপ নিতে আমি সরকার, রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।রাদ আল হোসেইন বলেন, বাংলাদেশে মুক্তমনা, উদারবাদী, ধর্মীয় সংখ্যালঘুদের নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় আমি অত্যন্ত উদ্বিগ্ন।

 

তিনি বলেন, সাম্প্রতিক বাংলাদেশে পুলিশের গ্রেফতারের ওপর আমি নজর রাখছি। মানবাধিকারে প্রতি পুরোপুরি সম্মান বজায় রেখে এসব নৃশংস অপরাধের হোতাদের অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত ও বিচারের আওতায় আনার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা