,

দৈনিক  ১১৯৩ কোটি টাকা খরচ করতে হবে লক্ষ্য পূরণে জন্য 

 
নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৫-১৬ অর্থবছরের ১১ মাসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) মাত্র ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাকি এক মাসে ব্যয় করতে হবে ৩৮ শতাংশ অর্থ! অংকে যার পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার ৮১৯ কোটি টাকা। এ হিসাবে বরাদ্দের পুরোপুরি অর্থ ব্যয় করতে হলে দৈনিক ১ হাজার ১৯৩ কোটি টাকা খরচ করতে হবে।

2016_06_13_17_49_02_YboOhdClTdbFJc19kGkAZfC9neOrFI_800xauto

 

প্রসঙ্গত, ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকার এডিপি (সংশোধিত) বাস্তবায়নের টার্গেট নির্ধারণ করেছে সরকার। এবার উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী অর্থবছরে (২০১৬-১৭) ১ লাখ ২০ হাজার কোটি বরাদ্দ দিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থবছরের চেয়ে ২৩ হাজার কোটি টাকা বেশি।সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে এডিপির বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবদেন তুলেন ধরেন।

 

 

পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ১১ মাসে এডিপির ৬২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৭ শতাংশ। তার আগের বছর ছিল ৬৬ শতাংশ। ১১ মাসে এডিপির বাস্তবায়ন ৬২ শতাংশ হলেও অর্থবছর শেষে এডিপির বাস্তবায়ন ৯০ শতাংশের কম হবে না।তিনি বলেন, আমরা শতাংশের দিক দিয়ে পিছিয়ে থাকলেও অংকের দিক থেকে এগিয়ে আছি। অন্যান্য বছরগুলোতেও যে হারে উন্নয়নে অর্থব্যয় হতো এ বছর তার চেয়ে কম হবে না।

 

 

আইএমইডির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের ১১ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মোট ৫৮ হাজার ৭৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩৭ হাজার ৫৮৩ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ব্যয় করা হয়েছে ১৭ হাজার ৭৩৪ কোটি টাকা।মিট দ্য প্রেসে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা