,

আবারও যুক্তরাষ্ট্রে মুসলিম নিষিদ্ধের দাবি ট্রাম্পের

 

আন্তর্জাতিক ডেস্ক : অরল্যান্ডো হামলায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। এ হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করার সেই বিতর্কিত আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এই সঙ্গে সমালোচনা করেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের। বলেছেন, হিলারি নাটকীয়ভাবে মধ্যপ্রাচ্য বিষয়ক প্রীতি বাড়িয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা পাওয়ার চেষ্টা করছেন বলে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট প্রকাশিত হয়েছে।

 

full_683803771_1451901577

 

তিনি বলেছেন, তিনি আগেই এমন সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বলেছিলাম এমনটাই ঘটবে। এখন তা আরও খারাপভাবে ঘটছে। তিনি হিলারি ক্লিনটনের সমালোচনা করে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে মধ্য প্রাচ্য থেকে আরও লাখ লাখ অভিবাসী আসবে যুক্তরাষ্ট্রে। তাদেরকে স্ক্রিনিং করার কোন পথ থাকবে না আমাদের। আমরা দ্বিতীয় প্রজন্মকে মৌলবাদী হয়ে ওঠা থামাতে পারবো না। টুইটে তিনি লিখেছেন, অরল্যান্ডোতে যা ঘটেছে এটা সবেমাত্র শুরু। আমাদের দেশের নেতৃত্ব দুর্বল ও অকার্যকর। আমি এটাই বলেছিলাম এবং নিষিদ্ধ করার কথা বলেছি। আমাদেরকে কঠোর হতেই হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে