,

শাস্তি পাচ্ছেন না তামিম ইকবাল

Tamimস্পোর্টস ডেস্ক : অদ্ভুত লিগেই হচ্ছে বলতে গেলে। যেখানে কম অপরাধ করেও শাস্তি পাচ্ছে কেউ কেউ। অন্যদিকে কেউ বড় অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। কী হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে?

গত রোববার সুপার লিগের ম্যাচে বিকেএসপিএতে মুখোমুখি হয়েছিল আবাহনী ও প্রাইম দোলেশ্বর। তবে এই ম্যাচেই স্ট্যাম্পিং আউটের আবেদনে সাড়া না দেয়ায় আম্পায়ারদের গালিগালাজ করেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। যার জের ধরে ম্যাচই বন্ধ করে দেন দুই আম্পায়ার।

এই ম্যাচের ভাগ্যে কী আছে, তা বিসিবিই জানেই। তবে যিনি এই কাণ্ডের হোতা, সেই তামিম কিন্তু পার পেয়েই যাচ্ছেন। কারণ তার বিরুদ্ধে কোন অভিযোগই করা হয়নি ম্যাচ রেফারির রিপোর্টে।

ম্যাচ রেফারি যদি উল্লেখ করতেন, তামিমেম বাজে আচরণের কথা। তাহলে শাস্তির প্রসঙ্গ আসতো। কিন্তু রিপোর্টে ম্যাচ বন্ধের জন্য উল্লেখ করা হয়েছে, আম্পায়ারের অসুস্থতা। কী হাস্যকর। ফলে সে কারণেই পার পেয়ে যাচ্ছেন তামিম ইকবাল।

অথচ এর চেয়ে কম অপরাধ করেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রূপগঞ্জের অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল ও উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মেদ মিঠুন।

এ প্রসঙ্গে সিসিডিএমের সমন্বয়ক আমিন খান বলেন, ‘ম্যাচ রেফারির রিপোর্টের ওপর নির্ভর করে শাস্তি দেওয়া হয়। কিন্তু গতকালকের ম্যাচ রিপোর্টে কোনও খেলোয়াড়ের ব্যাপারে নেতিবাচক কিছু বলা হয়নি। শুধুমাত্র দুই আম্পায়ার অসুস্থতার কথাই উল্লেখ করেছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে