,

শুটিং বাদ দিয়ে চলে গেলেন নায়িকা!

chitrangada_singhবিনোদন ডেস্ক : আজকাল অনেক তারকাই ঘোষণা দিয়ে জানান দিচ্ছেন নগ্ন দৃশ্য বা অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করবেন না। তারপরও সেইসব তারকাদের ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে।

এদিকে পূর্ব কোনো ঘোষণা না থাকলেও একটি ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাবে সেই ছবির শুটিং সেট থেকেই বেরিয়ে গেলেন বলিউডের আবেদনময়ী তারকা চিত্রাঙ্গদা সিং!

ভারতীয় একটি দৈনিকের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি চলছিল চিত্রাঙ্গদা সিং অভিনীত নতুন ছবি ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির কাজ। অ্যাকশন থ্রিলারধর্মী এ ছবিটিতে তার বিপরীতে রয়েছেন আরেক বলিউড তারকা নওয়াজ সিদ্দিক। ছবিটির একটি দৃশ্যে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাওয়ার কথা ছিল নওয়াজ ও চিত্রাঙ্গদাকে। এমন দৃশ্যের প্রথম শুট নেয়ার পর আরো ভালো শট নেয়ার জন্য পরিচালক কুশান নন্দী আরো একবার একই দৃশ্যে অভিনয় করতে বলেন চিত্রাঙ্গদাকে। আর এই বিষয়টিই ভালো লাগেনি তার।

তিনি পুনরায় ওই দৃশ্যটির শুট করতে আপত্তি জানান। এ নিয়ে পরিচালকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সেট ছেড়ে বেরিয়ে যান এই এই তারকা।

আপাতত বন্ধ রয়েছে নতুন ছবির শুটিংয়ের কাজ। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে বলিউডের অন্দরমহলেও। চিত্রাঙ্গদার পক্ষে-বিপক্ষে উঠছে অনেক কথাই। তবে নায়িকা দাবি করেছেন, পরিচালক ইচ্ছে করেই তাকে দিয়ে এই দৃশ্যটি দ্বিতীয়বার করাতে চাইছে। এটি এক ধরনের যৌন নির্যাতন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা