,

দাম্পত্য জীবন নিয়ে একমায়ের হৃদয়ের কথা ইন্টারনেটে ভাইরাল

21355-lifeআন্তর্জাতিক ডেস্ক : জীবন ও সংসার জীবন নিয়ে বয়ান দিলেন তিন সন্তানের জননী। আর তার এই সৎ বক্তব্য ভাইরাল হয়ে গেলো ইন্টারনেটে। ‘দ্য মডার্ন মামা’ থেকে ‘হাজবেন্ড. ওয়াইফ. রুমমেটস?’ নামের একটি ব্লগ পোস্টে মেল ওয়াটস লিখেছেন তার মনের কথা। মা হওয়ার পর বিবাহিত জীবন নিয়ে তার এই সততাপূর্ণ বক্তব্য মানুষের হৃদয়টাকে নাড়া দিয়ে দিয়েছে।
তিনি লিখেছেন, কেউ যদি আমাকের বলে একদিন আমাদের সম্পর্কে বদলে যাবে, আমি হেসে বলবো, কোনো উপায়ই নেই। আমি এসব লিখছি অন্তরের অন্তস্থল থেকে।

এক রাতে আমি শুয়ে শুয়ে কাঁদছিলাম, কোনো কারণ ছাড়াই। সে (স্বামী) নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলেন। গোটা সপ্তাহ বেশ পরিশ্রম যায়। আমি ভাবছিলাম আমাদের এ সম্পর্কের কথা, বলেন মেল।

ওয়াটস আরো লিখেছেন যে, তিনি এক সময় স্বামী বদলে যাওয়া নিয়ে দারুণ চিন্তা করতেন। নিজের পরিবর্তনেও তিনি পাগলপ্রায় হয়ে যান। বলেন, এটা কারো দোষ নয়। এটা জীবনের একটা অংশ যেখানে কোনো গোলাপ বা হ্যান্ডকাফ নেই।

সন্তান আসার আগের জীবনটার মতো নয়। নতুন অতিথি আসার পর আর রাতে বাইরে ঘোরাফেরা হয় না। সাপ্তাহিক ছুটিরা রোমাঞ্চকর হয় না। এর বদলে আমরা শুয়ে থাকি বাচ্চাটা যখন কাঁদবে তখন অপরজন উঠবে এই আশায়।

ভালোবাসার মেসেজের লেনদেন আর হয় না। এখন বাচ্চার জিনিসপত্র বা সে কি খেতে চায় তার কথা লিখে পাঠানো হয়। এভাবে সবকিছু বদলে গেলেও তা মোটেও খারাপ লাগে না।

তাহলে কি রোমান্সের মৃত্যু ঘটেছে? লিখেছেন তিনি। না, এটা আগের মতোই আছে। বরং এ ভালোবাসায় আরো তিনজনের যোগ ঘটেছে। আমি এখনো আমার স্বামীকে অনেক ভালোবাসি। এখন সম্পর্ক শুধু কিছুটা ভিন্নতা পেয়েছে।

আধুনিক মায়ের দাম্পত্য জীবন নিয়ে এমন একটি ব্লগ অসংখ্য মানুষের মনকে নাড়া দিয়েছে। অন্য এক মা লিখেছেন, সত্যিকার অর্থে এমন কিছুই আমি পড়তে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। কারণ এমন অনুভূতি যে আমি একাই পাই না তা বুঝিয়ে দেওয়ার জন্য।

আরেক মা লিখেছেন, হায় খোদা! এ লেখাটি আমি আমার স্বামীকে পড়ে শুনিয়েছি। আমরা হেসেছি। আমরা আবারো বুঝেছি, ছোটখাটো এসব বিষয়ের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

একজন বয়স্ক নারী লিখেছেন, দয়া করে আমাকে বিশ্বাস করুন। আমার বয়স এখন ৫০। আমার চারটা সন্তান এবং তিনটা নাতী-নাতনী। এ সবই সত্য ঘটনা যা লেখা হয়েছে। সন্তানরা যখন বড় হয়, তখন তারা আরো কাছে চল আসে এবং পরিস্থিতি আরো সুখকর হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা