,

শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারির ফল প্রকাশ

0000000000003991নিজস্ব প্রতিবেদক : ১৩ তম শিক্ষক নিবন্ধনের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনটিআরসিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় স্কুল-২ (মাদ্রাসা ও কারিগরি স্তর) পর্যায়ে ১৯ হাজার ২৪৪ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬২০ জন, স্কুল (সাধারণ) পর্যায়ে ৩ লাখ ৬ হাজার ৪৮৪ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯০ হাজার ৯৪৪ এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২ হাজার ২৯ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৫ হাজার ৬৯৮ জন।

অর্থাৎ স্কুল-২ পর্যায়ে পাসের হার ৩ দশমিক ২২ শতাংশ, স্কুল পর্যায়ে ২৯ দশমিক ৬৭ শতাংশ ও কলেজ পর্যায়ে পাসের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ। সার্বিক পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ।

উল্লেখ্য, এখন কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এই নিবন্ধন পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে।প্র/আ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা