,

সরাইলে ১০৮ ইউপি সদস্যের শপথ

Sarail News-13.06 (2)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে নব নির্বাচিত ১০৮ জন ইউপি সদস্য শপথ বাক্য পাঠ করেছেন। গতকাল রোববার সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের পরই সরাইল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় অবহিতকরন সভা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় অনাঢ়ম্বর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাধন কুমার গুহ মজুমদার, মোঃ শাহিন আকন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল উপজেলার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৩ জন, আ’লীগের বিদ্রোহী ৪ জন ও জাতীয় পার্টির ২ জন জয়লাভ করেন। আর সাধারন ইউপি সদস্য পদে ৯ ইউনিয়নে ৮১ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ২৭ জন নির্বাচিত হন। গত ৮ জুন ৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। আর ১০৮ জন ইউপি সদস্যকে গতকাল শপথ বাক্য পাঠ করান সরাইলের নির্বাহী কর্মকর্তা। পরে উপস্থিত সকল জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত অবহিতকরন সভায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম ও সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা