,

ক্ষোভে ফুঁসছে ফুটবল বিশ্ব, হাত দিয়ে গোল

image_116325স্পোর্টস ডেস্ক : ফুটবলে ভুলভাল রেফারিং, নিয়মিত ঘটনা। তবুও চুপচাপ ফিফা। এই প্রযুক্তির যুগে কেন পুরানো নিয়মে সংস্কার আনা হচ্ছে না? রেফারিকে শুধু নয়, ফিফাকেও ফের কাঠ গড়ায় দাঁড় হতে হলো পেরু-ব্রাজিল ভুল রেফারিংয়ের কারণে।

কোপা আমেরিকার মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট। তা-ও শতবর্ষ। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের গ্রুপ লিগে সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচের পরে দুনিয়াজুড়ে ক্ষোভের ঝড়। সোশ্যাল মিডিয়ায় ছিন্নভিন্ন হচ্ছে রেফারিং! সমালোচনার ঝড় উঠেছে ফিফার বিরুদ্ধেও।

বাংলাদেশ সময় সোমবার সকালে কোপা আমেরিকা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল ব্রাজিল। সেই ব্রাজিল, যারা আগের ম্যাচেই হাইতিকে সাত গোলে ডুবিয়ে এদিন নেমেছিল পেরুর বিরুদ্ধে। পেরু নিঃসন্দেহে ভাল টিম। তবে এদিনও শুরু থেকে আক্রমণের ঝড় তুলে দিয়েছিলেন দুঙ্গার ছেলেরা। তবে গোল পাননি। গোলমুখে পায়ের জটলা করে বারে বারে ব্রাজিলকে ফিরিয়েছে পেরু।

কিন্তু দুর্ঘটনাটি ঘটল খেলার ৭৫ মিনিটে। অ্যান্ডি পোলোর বিষাক্ত ক্রস যখন ব্রাজিলের পেনাল্টি বক্সে ঢুকল, তখন গোটা ব্রাজিল ডিফেন্স একলাইনে দাঁড়িয়ে। বল যায় পেরুর রাউল রুইডায়াজের কাছে। বল জালে জড়ানোর পরেই সঙ্গে সঙ্গে রেফারিকে ঘিরে ধরেন ব্রাজিলের ফুটবলাররা। তাঁদের দাবি, রুইডায়াজ হাত দিয়ে বল গোলে ঠেলেছেন। দীর্ঘক্ষণ আলোচনা করেন ম্যাচ অফিশিয়ালরা। কিন্তু গোলটি বাতিল হলো না।

বিশ্বজুড়ে ব্রাজিল ভক্তরা বিরক্ত, ক্ষিপ্ত। ফেসবুক, টুইটারে সমালোচনা ঝড়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা