,

কুপ্রস্তাব পেয়েছিলেন সুরভিন চাওলা

fef4f8cae8ea478dd850b3736ed3b326_ft_mবিনোদন ডেস্ক : বলিউডের আবেদনময়ী নায়িকাদের একজন সুরভিন চাওলা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তার ক্যারিয়ার জীবনে কুপ্রস্তাব পাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ক্যারিয়ারে কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হেট স্টোরি-টু খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, তবে আশ্চর্যের বিষয় তা বলিউডে নয়। এটি হয়েছিল দক্ষিণি ইন্ডাস্ট্রিতে। আমি এখনো বলিউডের খারাপ দিকটা দেখি নি। মনে হয়- আমার চারপাশে কোনো রক্ষাকবচ আছে।’

কুপ্রস্তাব পাওয়ার বিষয়টি কীভাবে মোকাবেলা করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই ফোন কল এবং মেসেজের কথা আমাকে মনে করাবেন না। এ নিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না। আমি সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করব। তবে ইন্ডাস্ট্রিতে আপনার ভাগ্যেরও প্রয়োজন আছে।’

দীর্ঘ বিরতির পর অনিল কাপুরের টিভি ড্রামা ‘২৪’-এর মাধ্যমে আবার টেলিভিশনে ফিরছেন সুরভিন। এ অনুষ্ঠানের পর আবার সিনেমার ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা