,

আবারও পাকিস্তানের কোচ হবেন, আশা ওয়াকারের

54450542ea6d6-800x450স্পোর্টস ডেস্ক : একরকম বাধ্য হয়েই বিদায় নিতে হয়েছিল দল থেকে। আসলে বলা উচিত, বিদায় করে দেওয়া হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনিস। এরপর দুই মাস কেটে গেছে, তবে সেই সময়টা এখনো ‘মিস’ করেন ওয়াকার। নিজের কাজটা শেষ করে যেতে পারেননি, সেটা নিয়েও একটু আফসোস আছে পাকিস্তানের সাবেক পেসারের।

কম তো নয়, প্রায় দুই বছর পাকিস্তানের কোচ ছিলেন। এই সময়ে অনেক ঝড়ঝাপটা দেখতে হয়েছে। ওয়াকার বলছেন, পাকিস্তানের কোচের জন্য আরও অনেক প্রস্তাব উপেক্ষা করেছিলেন, ‘দেশের হয়ে ১০ বছর খেলেছে এমন যেকোনো খেলোয়াড়ই দলকে ভালো করতে দেখতে চাইবে। কখনোই চাইবে না দল বাকিদের পেছনে পড়ে যাক। যখন দায়িত্ব পেয়েছিলাম, অনেক কিছুই বলা হচ্ছিল। শুধু চেয়েছিলাম দেশের কাছ থেকে এত কিছু পাওয়ার পর পাকিস্তানের জন্য কিছু করতে।’

সেই দায়িত্বটা পুরোপুরি শেষ করতে পারেননি, সে জন্য তাই আফসোস আছে। তবে ওয়াকার আশাবাদী, একদিন আবারও ফিরবেন এই দায়িত্বে, ‘আরও কিছু কাজ অসমাপ্ত আছে। আশা করি, একদিন সেসব আমি শেষ করতে পারব।’ এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো পাকিস্তানের কোচের পদ ছেড়েছিলেন ওয়াকার। এবার তাঁর জায়গায় পাকিস্তানের হাল ধরেছেন মিকি আর্থার।

আর্থারের প্রথম পরীক্ষাটাই কঠিন হতে যাচ্ছে, ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। ওয়াকার আর্থারকে শুভকামনাও জানালেন, ‘ও আমার সঙ্গে চাইলেই কথা বলতে পারে। আমার ফোন সব সময় ওর জন্য খোলা। দরকার হলে খেলোয়াড়দের শক্তি ও দুর্বলতা নিয়ে ও আমার সঙ্গে কথা বলতে পারে। কীভাবে দলকে সামলাতে হয়, সেসব নিয়েও কথা বলতে পারে।’

ইংল্যান্ড সফরটা যে খুব সহজ হবে না, সেটাও স্বীকার করলেন, ‘ইংল্যান্ড সফর সহজ হবে না, তবে নিজেদের ওপর বিশ্বাস থাকলে যেকোনো কিছুই সম্ভব। আমার মনে হয়, আমির, রাহাত, ওয়াহাবদের নিয়ে পাকিস্তানের বোলিং ওই কন্ডিশনে ভয়ংকর হতে পারে। আর ইয়াসির শাহ যদি জায়গামতো বল ফেলতে পারে, তাহলে যেকোনো কিছুই সম্ভব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে