,

জঙ্গিবিরোধী অভিযান: দুই সহস্রাধিক নেতা-কর্মী গ্রেফতারের দাবি বিএনপির

rizvi_16061_1465806932নিউজ ডেস্ক : জঙ্গিবিরোধী অভিযানে এখন পর্যন্ত বিএনপির দুই সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এই দাবি করেন।

তিনি বলেন, সরকার এখন পর্যন্ত কোনো জঙ্গিকে চিহ্নিত করতে পারেনি। অথচ রমজান মাসে সারা দেশে অনেক সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শনিবার অভিযান বিষয়ে প্রতিক্রিয়ায় রিজভী বলেন, জঙ্গি দমন অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অভিযানের নামে উচ্চ আদালতের দেয়া ৫৪ ধারা বিষয়ক নির্দেশনাও মানা হচ্ছে না।

তিনি অভিযানকে ঈদের আগে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সরকারের বকশিশ হিসেবে গ্রেফতার বাণিজ্যের সুযোগ বলে আখ্যায়িত করেন।

এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৮ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি সন্দেহে আটক রয়েছে ১১৯ জন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা