,

ওবামাকে চিঠি: ফ্লোরিডা হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

hasina_pm_bd_26182নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক চিঠিতে এ নিন্দা জানিয়ে শেখ হাসিনা সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

শেখ হাসিনা তার চিঠিতে বলেন, ‘ফ্লোরিডার অরলেন্ডোতে একটি কমিউনিটি ক্লাবে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ৫০ জনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।’

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কঠোর ভাষায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। যে কোনো প্রকার সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করছি। আমার সরকার এবং জনগণ এ কঠিন সময়ে আপনার সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং পুনর্ব্যক্ত করছে যে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আপনাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।’

শেখ হাসিনা চিঠিতে আরও লেখেন, ‘যে বর্ণ, গোত্র, অরিয়েন্টেশন থেকে আসুক না কেন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করতে হবে। আসুন আমরা আমাদের শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা থেকে এই ঘৃণার মাধ্যমকে নির্মূল করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে দ্বিগুণ করি।’

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দুষ্কর্মের ফলে যারা ভিকটিম হয়েছেন তাদের পরিবারবর্গ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সন্ত্রাসী হামলায় প্রতিটি প্রাণহানিতে আমাদের হৃদয়ে বেদনা এবং ক্ষোভে রক্তক্ষরণ হয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা