,

জার্মানির ঘাম ঝড়ানো জয়

Germanyস্পোর্টস ডেস্ক : ২-০ স্কোরলাইন বলছে, জার্মানির জয়টা মোটামুটি অনায়াসেই এসেছে। কিন্তু কাল ইউক্রেনের সঙ্গে জয়ের পর জার্মান কোচ জোয়াকিম লোর আনন্দের চেয়ে স্বস্তিটাই বেশি হওয়া উচিত। জয়টা যে অনেক কাঠখড় পুড়িয়ে এসেছে, আর জার্মানিকেও এখন খুঁজতে হচ্ছে অনেক প্রশ্নের উত্তর। স্বস্তিটাই তো জার্মানির অস্বস্তি। এভাবে ঘাম ঝরিয়ে জেতার জন্য তো জার্মানরা আসেনি। তারা এসেছে শিরেপা জিততে!

ম্যাচের শুরুটা দারুণ করেছিল জার্মানি। ১৯ মিনিটে টনি ক্রুসের সেট পিস থেকে দারুণ এক হেডে এগিয়ে দিয়েছেন ডিফেন্ডার শকোদ্রান মুস্তাফি। কিন্তু এরপরেই হঠাৎ করে যেন খেই হারিয়ে ফেলে জার্মানরা। ইউক্রেন একের পর এক আক্রমণে তটস্থ করে রাখে জার্মান রক্ষণকে। গোলপোস্ট অক্ষত রাখার জন্য ধন্যবাদ সবার আগে প্রাপ্য ম্যানুয়েল নয়্যারের। প্রথমার্ধেই গোটা দুয়েক দুর্দান্ত সেভ করেছেন। একবার ইউক্রেনের আন্দ্রে ইয়ারমলেঙ্কোর শট ঠেকিয়ে দিয়েছেন, আরেকবার একদম গোলমুখ থেকে ফিরিয়ে দিয়েছেন জোরালো একটা হেড।

তবে কৃতিত্বটা জেরোম বোয়েটাংইয়েরও কম নয়। প্রথমার্ধেই গোললাইন থেকে অবিশ্বাস্যভাবে একটা বল ফিরিয়ে দিয়েছেন জার্মান ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে অবশ্য জার্মানি অনেকটাই গুছিয়ে ফিরে আসে। গোল করার বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল। কিন্তু স্যামি খেদিরা, মেসুত ওজিলদের হতাশ করে গোল হতে দেননি ইউক্রেনের গোলরক্ষক পিয়াতভ। খেলার একদম যোগ করা সময়ে অবশ্য আর ঠেকাতে পারেননি। দারুণ এক প্রতি–আক্রমণ থেকে ওজিলের ক্রসে গোল করেন বদলি হিসেবে নামা মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার।

ইউরোতে প্রথম জয়টা জার্মানির জন্য এমনিতেই পয়া। এর আগে ১১ ম্যাচ খেলে একটিতেও হারেনি। কালও খাবি খেতে খেতে পেয়ে গেল জয়।

ম্যাচ শেষে ন্যয়ার স্বীকার করেছেন, জার্মানি ঠিক জার্মানির মতো খেলতে পারেনি। তবে মনে করিয়ে দিলেন, ‘এটা ঠিক, আমরা যা যা পারি, তার অনেক কিছুই দেখাতে পারিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা আরও উন্নতি করব।’ জার্মান মিডফিল্ডার ক্রুসের কণ্ঠেও একই সুর, ‘এই ম্যাচ থেকে আমরা অনেক কিছুই শিখেছি, এখনো যে পর্যায়ে নেওয়া দরকার, নিজেদের নিতে পারিনি আমরা। তারপরও আমাদের শুরুটা ভালোই হয়েছে।’

পরের ম্যাচে নিশ্চয় জার্মানি কালকের ভুলগুলো আর করতে চাইবে না! তবে এই রাতটা বিশেষ আনন্দে কাটার কথা মুস্তাফির। নিয়মিত একাদশে থাকারই কথা ছিল না তাঁর। ম্যাট হামেলস, বোয়াটেং, রুদিগারের পর কোচের চতুর্থ পছন্দ ছিলেন। হামেলস আর রুদিগারের চোট একাদশে জায়গা করে দিল। তাতেই জার্মানির প্রথম জয়ের নায়ক হয়ে গেলেন মুস্তাফি!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা