,

ইংল্যান্ড ও রাশিয়াকে ইউরো থেকে বহিষ্কারের হুমকি

 
স্পোর্টস ডেস্ক :  ইউরোপের ফুটবলের প্রশাসক সংস্থা উয়েফা ইংল্যান্ড এবং রাশিয়াকে সতর্ক করে দিয়েছে যে তাদের ফুটবল সমর্থকরা যদি আবার সহিংসতা ঘটায় তাহলে দুটি দেশকেই ইউরো-২০১৬ থেকে বের করে দেয়া হবে।

eu_131460

 

গত কয়েকদিনে ফ্রান্সের মার্সেই শহরে ইংল্যান্ড ও রাশিয়ার সমর্থকরা এই দুদলের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একাধিক বার মারামরি করেছে। বিশেষ করে শনিবার দিবাগত রাতে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচের পরে একদল রুশ সমর্থককে স্টেডিয়ামের ভেতরেই ইংলিশ সমর্থকদের আক্রমণ করতে দেখা যায়।এসব মারামারিতে বহু লোক আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

এর পর রাশিয়ার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেবার কার্যক্রম শুরু করে উয়েফা।তাদের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি, বর্ণবাদী আচরণ, আতসবাজি পোড়ানো ইত্যাদি অভিযোগ আনা হয়।তবে ইংলিশ ফুটবল এসোসিয়েশনের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ নেয়া হয় নি।উয়েফা ফ্রান্সে এই ইউরো ২০১৬ প্রতিযোগিতার আগামি ম্যাচগুলো চলার সময় নিরাপত্তা আরো কঠোর করার অঙ্গীকার করে।এক বিবৃতিতে উয়েফা দু দলের সমর্থকদের মারামারির ঘটনার কঠোর নিন্দা জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা