,

রাঙামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক-নৌপথ অবরোধ

 

নিজস্ব প্রতিবেদক : জেলার বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবিতে ১৩ ও ১৪ জুন টানা ৩৬ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।বৃহস্পতিবার (৯ জুন) রাঙ্গামাটিতে বরকলের ভূষণছড়া ইউনিয়নে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল করে ভোটডাকাতির প্রতিবাদে এবং পুনঃ নির্বাচনে দাবিতে আয়োজিত গণসমাবেশে জনসংহতি সমিতির নেতারা এ অবরোধের ঘোষণা দেন।

 

Rangamati20160103041205

জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা জানান, আজ সোমবার থেকে রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে এ অবরোধ কর্মসূচি চলবে। এ সময় রোগী বহনকারী যানবাহন, সাংবাদিক, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনসহ সরকারি কাজে ব্যবহৃত সকল যানবাহন এ অবরোধের আওতার বাহিরে থাকবে। জেলার সর্বস্তরের জনগণকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে তিনি আরো জানান, গত ৪ জুন অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বরকলের ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডার বাহিনী জোরপূর্বক ভোটকেন্দ্র দখল করে জালভোট প্রদান, প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও ভোটারদের মারধর করে আহত করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা