,

ইফতারের আগে খাওয়ায় বৃদ্ধকে পেটালো পুলিশ

 
আন্তর্জাতিক ডেস্ক :ইফতার শুরুর আগেই খাওয়া শুরু করে দেয়ায় এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায়। আহত বৃদ্ধের নাম গোকুল দাস। তার বয়স ৯০ বছর।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইফতার শুরুর আগেই ঘরের বাইরে বসে খাওয়া শুরু করে দিয়েছিলেন গোকুল। এরপরই তাকে মারধর শুরু করেন পুলিশ সদস্য আলি হাসান। মেরে একেবারে তার হাত ফাটিয়ে দিয়েছেন।

2016_06_13_03_42_16_BcjFoGkpefGMj4wnqItwehw8iQD3AK_original

 

গোকুল দাসকে মারার সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হলে, বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গোকুল দাসের নাতি। অভিযুক্ত আলি হাসানকে গ্রেপ্তারও করা হয়েছে।অবশ্য পাকিস্তানের আইনানুযায়ী, রমজানের সময় প্রকাশ্যে খাওয়া-ধাওয়া করা অপরাধ। এক্ষেত্রে ভিনধর্মের কেউ হলেও তা মানতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা