,

কোপা থেকে ব্রাজিলের বিদায়

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা কাপ থেকে বিদায় নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে পেরুর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।এ ম্যাচে পরাজয়ের ফলে তিন ম্যাচে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ায় ৪ এ। সমসংখ্যক ম্যাচে পেরুর পয়েন্ট ৭। অন্যদিকে এই গ্রুপে সোমবার হাইতিকে ৪-০ গোলে পরাজিত করে ইকুয়েডর। ফলে তাদের পয়েন্ট দাঁড়ায় ৫ এ। শীর্ষ দুই দল হিসেবে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে পেরু ও ইকুয়েডর।

 

download

ইকুয়েডর যে দুর্বল প্রতিপক্ষ হাইতিকে হারিয়ে দেবে, তা অনেকটাই অনুমেয় ছিল। তাই ব্রাজিল ও পেরুর সামনে সমীকরণটা এমন ছিল, যে দলই পরাজিত হবে তারাই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। তাই পরাজয় এড়াতে ম্যাচের শুরু থেকে দুই দলই মরিয়া হয়ে খেলতে থাকে। তবে ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি।

 
দ্বিতীয়ার্ধে প্রথম আধা ঘণ্টায় কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, ম্যাচটি গোলশূন্য ড্র হতে যাচ্ছে। ঠিক সে সময় ম্যাচের ৭৫ মিনিটে ব্রাজিলের সমর্থকদের হতাশায় ডুবিয়ে পেরুর পক্ষে গোল এনে দেন রুইদিয়াজ।তবে পেরুর গোলটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, ডান দিক থেকে আসা ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন রুইদিয়াজ। ব্রাজিলের খেলোয়াড়রা গোলটিকে ‘হ্যান্ড বল’ বলে রেফারির কাছে দাবি জানায়। তবে রেফারি সে আবেদন কানে না তুলে গোল হিসেবে বিবেচনা করেন।খেলার বাকি সময় চেষ্টা করেও ব্রাজিল গোল পরিশোধ করতে না পারলে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা