,

চীন সেরা নিপীড়নকারী রাষ্ট্র : ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন হচ্ছে সবচেয়ে বড় ও সেরা নিপীড়নকারী রাষ্ট্র। আর মেক্সিকো হচ্ছে চীনেরই ক্ষুদ্র সংস্করণ। শনিবার পেনসিলভানিয়ার পিটর্সবার্গে সমর্থকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

full_683803771_1451901577
ট্রাম্প দাবি করেন, চীন যুক্তরাষ্ট্রে তাদের পণ্য কমদামে বিক্রি করছে, এখান থেকে মেধাসত্ব চুরি করছে এবং যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানে সেখানে ব্যবসা করছে তাদের ওপর অতিরিক্ত কর আরোপ করছে।
ট্রাম্প বলেন, আমি মুক্তবাণিজ্যে বিশ্বাস করি। তবে মুক্তবাণিজ্যের জন্য আমাদের পক্ষে যোগ্য লোক থাকতে হবে। আমি ভালো চুক্তি করতে চাই। আপনারা এটাকে কী বলবেন আমি তার পরোয়া করি না।

আলোচিত এই ব্যবসায়ী বলেন, ‘চীন আমাদের দেশে ইস্পাত কম দামে বিক্রি করুক আমি তা চাই না। তারা এখানে ডাম্পিং করছে।’ক্ষমতায় গেলে চীনের এই আচরণের প্রতিশোধ নেওয়ারও হুমকি দেন তিনি।ট্রাম্প বলেন, ‘তারা যদি সঠিক আচরণ না করে তাহলে আমরা তাদের ওপর করের বোঝা চাপাবো।’প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন বক্তৃতায় ট্রাম্প জাপান, সৌদি আরব, জার্মানি ও ইরানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা