,

মাগুরায় হিন্দু অধ্যাপকের ঝুলন্ত লাশ

 

নিজস্ব প্রতিবেদক : মাগুরা শহরের নান্দুয়ালির কামারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে রোববার রাতে রমেন্দ্রনাথ কুন্ডু (৫৫) নামের এক কলেজ অধ্যাপকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দ্বিতীয় স্ত্রী অনিতা দাশকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।জেলার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন রমেন্দ্রনাথ।

 

teacher pic_131451

পুলিশ জানায়, রমেন্দ্রনাথ কুন্ডুর (৫৫) প্রথম স্ত্রী দুই বছর আগে মারা যান। পাঁচ মাস আগে তিনি অনিতা দাশ নামের এক নারীকে বিয়ে করেন। অনিতা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অস্থায়ী ভিত্তিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন।অনিতা রোববার রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে বাসায় ফিরে শোবার ঘরে রমেন্দ্রনাথ কুন্ডুর ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি তিনি থানায় জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 

রমেন্দ্রনাথ কুন্ডুর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার নাগীরহাট গ্রামে। আশির দশক থেকে তিনি মাগুরার আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।মাগুরার সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা