,

ক্রোয়েশিয়ার কাছে তুর্কিদের হার

45স্পোর্টস ডেস্ক : চলমান ইউরো ২০১৬ আসরে নিজেদের গ্রুপপর্বের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের একমাত্র গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়ানরা।

হাইভোল্টেজ এই ম্যাচে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে ক্রোয়েশিয়া-তুরস্ক। নিজেদের খেলা সর্বশেষ ৫ ম্যাচের চারটিতে জয় আর একটি ম্যাচে ড্র নিয়ে অপরাজিত থাকা ক্রোয়েশিয়া কিছুটা এগিয়ে ছিল। অপরদিকে, নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের চারটিতে জয় আর একটি ম্যাচে পরাজয় নিয়ে ক্রোয়েশিয়ানদের বিপক্ষে নামে তুর্কিরা।

পুরো ম্যাচে তুরস্কের দখলেই বল ছিল বেশি। কিন্তু গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তুর্কিরা। ম্যাচ শেষে দুই দলের বল নিয়ন্ত্রণের ফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ৪৯ শতাংশ আর তুরস্ক ৫১ শতাংশ। আর ফলাফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ১-০ তুরস্ক।

ম্যাচের প্রথমার্ধে মদ্রিচের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। ম্যাচের ৪১ মিনিটের মাথায় গোল করেন রিয়ালের এই তারকা মিডফিল্ডার। তুরস্কের ডি বক্সের অনেক বাইরে থেকে বিদ্যুৎগতিতে শট নেন মদ্রিচ। তুর্কি গোলরক্ষক ডানদিকে ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি তুর্কিরা। ফলে, ক্রোয়েশিয়ানদের ভাগ্যে পূর্ণ তিন পয়েন্ট জমা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা