,

অনেকেই ভেবেছিলেন মিমের বোধহয় বিয়ে!

48বিনোদন ডেস্ক : রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই সাংবাদিকদের আমন্ত্রণ জানালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। হঠাৎ এ আমন্ত্রণ! অনেকেই ভাবলেন এবার বোধহয় মিমও বিয়ের ঘোষণা বা স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমন্ত্রণ জানালেন! সম্প্রতি তো ঢালিউডে এমনটাই ঘটছে। নায়িকারা কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই হুট করে বিয়ে করছেন। তারপর সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন স্বামীকে।

তবে মিমের ব্যাপারটা অবশ্য তেমন হলো না। বিয়ে নয়, সবাইকে নিয়ে সাফল্য উদযাপন করতেই মিমের আমন্ত্রণ।

রবিবার রাজধানী গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে ইফতার করেন মিম। সম্প্রতি ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৪ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। তাই সাংবাদিকদের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করা আরকি।

মিম বলেন, ”অনেকে মনে করেছেন, আজকের সাংবাদিক আড্ডায় আমি আমার বিয়ের ঘোষণা দেব। কিন্তু বিষয়টি তা নয়। আমি সাংবাদিক বন্ধুদের জন্য এ আয়োজনটি করেছি একটু সময় কাটানোর জন্য।”

সিনেমায় অভিনয় নিয়েই এখন মিমের ব্যস্ততা। দুই বাংলার চলচ্চিত্রেই মিমের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। মিম বলেন, ”আপনাদের ভালোবাসায় আমি আজকের মিম। অভিনয় জীবনের সেরা অর্জন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। আমার পুরস্কারের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমি আজ এখানে উপস্থিত হয়েছি।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা